‘ইন্ডাস্ট্রি ১০০ ইনডেক্স’ শীর্ষক জরিপের ফলাফল প্রকাশ অনুষ্ঠানে পরিকল্পনা প্রতিমন্ত্রী জুনায়েদ আবদুর রহিম সাকি, বিসিআইয়ের সভাপতি আনোয়ার উল আলম চৌধুরী পারভেজ, বিআইডিএসের মহাপরিচালক এ কে এনামুল হকসহ অন্যরা। আজ মঙ্গলবার ঢাকার আগারগাঁওয়ে বিআইডিএসের কার্যালয়ে
চলতি বছরের এপ্রিল-জুন প্রান্তিকে দেশের মাঝারি ও বৃহৎ শিল্পকারখানাগুলো ৬৬ শতাংশ উৎপাদন সক্ষমতায় চলেছে। গত বছরের চার প্রান্তিকেও এসব শিল্পকারখানা গড়ে ৬৭ শতাংশ উৎপাদন সক্ষমতায় চলেছে। ফলে এক বছরের ব্যবধানেও কারখানাগুলোর উৎপাদন পরিস্থিতির খুব বেশি উন্নতি হয়নি; যার প্রভাব পড়েছে কর্মসংস্থানে। উৎপাদন সক্ষমতা বৃদ্ধি না পাওয়ায় বাড়েনি কর্মসংস্থান এবং উৎপাদনের আউটপুট।
উল্টো এক বছরের ব্যবধানে বৃহৎ ও মাঝারি শিল্পে জ্বালানিসংকট প্রকট হয়েছে। আগে যেখানে গড়ে বিদ্যুতের লোডশেডিংয়ের সময় ছিল ২ ঘণ্টা; সেটি গত এপ্রিল-জুন প্রান্তিকে বেড়ে ৪ ঘণ্টায় উন্নীত হয়েছে। তাই ৭৯ শতাংশ কারখানা বিদ্যুৎ ও জ্বালানিকে তাদের প্রধান সমস্যা হিসেবে চিহ্নিত করছে।
শিল্পোদ্যোক্তারা বলছেন, শিল্পের সক্ষমতা ৭০ থেকে ৮০ শতাংশে উন্নীত না করতে পারলে কর্মসংস্থান যেমন বাড়বে না, তেমনি বাড়বে না প্রতিষ্ঠানগুলোর মুনাফা ও সরকারের রাজস্ব আয়।সরকারি গবেষণা সংস্থা বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান (বিআইডিএস) ও বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজের (বিসিআই) যৌথ উদ্যোগে প্রথমবারের মতো পরিচালিত ‘ইন্ডাস্ট্রি ১০০ ইনডেক্স’ জরিপের প্রথম ধাপের ফলাফলে এসব তথ্য উঠে এসেছে।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।